খুলনায় ভোক্তা অধিকারের কঠোর অভিযান : ১২ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় সমূহ খুলনার নিত্যপণ্যের বাজার ভোক্তাদের নিয়ন্ত্রনে রাখাসহ নিয়মবর্হিভূত কেনাবেচা ব্যাপারে সংশ্লিষ্টদের নিয়মিত বাজার তদারকিসহ অভিযান অব্যহত রয়েছে। ওই ধারাবাহিকতায় সোমবার (১০ আগষ্ট) ভোক্তা অধিকারের ৭ টিমের তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের খুলনা মহানগরীর নেতৃত্বে মহানগরীর সদর থানার রয়েল মোড় এলাকায় অভিযান চালিয়ে ফাতিমা হাসপাতালকে মূল্য তালিকা সংরক্ষণ না করা ও সেবা গ্রহীতার জীবন বিপন্নকারী কার্য করার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান এর নেতৃত্বে মহানগরীর সদর থানার বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে জলযোগ মিষ্টান্ন ভা-ার কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা এবং একই অপরাধে মডার্ন হোটেল এন্ড রেস্টুরেন্ট কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে ভেড়ামারা উপজেলার গোপালনগর সেন্টার বাজার ও পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে ইনু ট্রেডার্স কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৮ হাজার টাকা, মেসার্স মুসলিম ফার্মেসি কে নকল পণ্য ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১৫ হাজার টাকা এবং আহম্মেদ ফার্মেসি কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে তালা উপজেলার পাটকেলঘাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে হাসান স্টোরকে পন্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার নতুনহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে এসবি ফুড কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে মুহাম্মাদপুর উপজেলার বিনোদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স লিবার্টি মেডিকেল কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫ হাজার টাকা এবং মেসার্স খাজুরা স্টোর কে ৫ হাজার টাকাবজরিমানা করা হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স কুতুব স্টোর কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১০ হাজার টাকা এবং মেসার্স শিলন হোটেল কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেন সংশ্লিষ্টরা। অভিযানে ১২ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে অভিযান চলমান রাখার আশ^াস সংশ্লিষ্টদের। এ ব্যাপার জাতীয় ভোক্তা-অধিকার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ সেলিম জানান, খুলনার নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমাদের নিয়মিত তদারকিসহ অভিযান অব্যহত আছে। ভোক্তার অধিকার লঙ্ঘিত করলে ওই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা আরোপসহ আদায় করা হচ্ছে। খুলনার বাজার সমূহে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার প্রদত্ত নিয়মনীতির বাইরে ব্যবসা পরিচালনা করলে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। জনস্বার্থে আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।


