স্থানীয় সংবাদ

যশোর বোর্ডে এসএসিতে শতভাগ পাশের তালিকায় ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান

যশোর ব্যুরো
চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এসএসসি) পরীক্ষা যশোর বোর্ডের অধীনে সোমবার ১০ আগষ্ট প্রকাশিত ফলাফলে শতভাগ পাশ করেছে ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. হোসেন আলী প্রকাশিত ফলাফলে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা বিভাগের ১০ জেলায় অবস্থিত শতভাগ পর্যায়ক্রমে পাশের তালিকায় কৃতকার্য প্রতিষ্ঠান গুলো হচ্ছে, খুলনা খালিশপুর থানার খুলনা পাবলিক কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ২১৩ জন পরীক্ষার্থীর সকলে পাশ করেছে। বাগেরহাট জেলার সদর উপজেলার কাড়াপাড়া সেকেন্ডারি গার্লস স্কুল থেকে ৩৮জন,ওই জেলার ফকিরহাট উপজেলার খোদেজা খাতুন গভঃ সেকেন্ডারি গালর্স স্কুল থেকে ১১জন, কুষ্টিয়া জেলার সদর উপজেলার পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ থেকে ১৬৭ জন, যশোর জেলার সদরে মাহামুদুর রহমান সেকেন্ডারি স্কুল ২৪জন, পুলিশ লাইন সেকেন্ডারি স্কুল থেকে ৯৩ জন, দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজে ১৫১জন, বি এ এফ শাহীন কলেজ যশোরে ১৬৪জন, মনিরামপুর উপজেলায় বাগডাঙ্গা দোহাকোলা সেকেন্ডারি স্কুলে ২৯জন কেশবপুর উপজেলায় মহাদেবপুর আর বি এস সেকেন্ডারি স্কুলে ৫জন, অভয়নগর উপজেলার সুন্দালি সেকেন্ডারি গালর্স স্কুলে ১০ জন, ওই উপজেলায় আন্দাহ সেকেন্ডারি স্কুলে ২১জন, ঝিনেদা সদর উপজেলার ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৪৯জন, মাগুরা সদরে পুলিশ লাইন সেকেন্ডারি স্কুলে ৯৮জন, বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার চরবানিয়ারি ইউনিয়ন সেকেন্ডারি গার্লস স্কুলে ১২জন, সাতক্ষীরা জেলার সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী সেকেন্ডারি স্কুরে ৫০জন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পুটিয়া আদর্শ বালিকা মাধ্যমিক ভাইডি স্কুলে ১১জন, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার চলিমিয়া গালর্স সেকেন্ডারি স্কুলে ১৪জন, যশোর অভয় নগর উপজেলার ধোপাদি আদর্শ হাই স্কুলে ১৩জন, খুলনা জেলার ফুলতলা উপজেলার মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনার ১৪৯জন, নড়াইল জেলার সদর উপজেলার মুলদেয়ার তালতলা সেকেন্ডারি গার্লস স্কুলে ১জন, যশোর জেলার সদরে সখিনা গালর্স হাই স্কুলে ৬১জন, এই উপজেলার সেক্রেটহার্ড সেকেন্ডারি স্কুলে ৭৭ জন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ফাতেমা বেগম গার্লস হাই স্কুলে ১২জন, নড়াইল জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা জুনিয়র গার্লস সেকেন্ডারি স্কুলে ২জন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সাবেরা ফেরদৌসী সেকেন্ডারি গার্লস স্কুলে ৬ জন, যশোর সদরে যশোর স্কুল ইংলিজ এন্ড কলেজ যশোরে ৪৩জন, খুলনা জেলার খালিশপুর উপজেলার নেভী এ্যাঙ্গোরেজ স্কুল এন্ড কলেজ খালিশপুরে ৬৮জন, যশোর অভয়নগর উপজেলার আকিজ আইডিয়াল স্কুর এন্ড কলেজ থেকে ৪৫জন, কুষ্টিয়া জেলার সদর উপজেলার সানআপ ইন্টারন্যাশন্যাল স্কুর এন্ড কলেজ থেকে ১৬জন, এ জেলার দৌলতপুর উপজেলার টেষ্ট ওয়ান ইংলিশ ভার্সন স্কুলে থেকে ৭জন, যশোর জেলার সদর উপজেলার ক্যান্টনমেন্ট বোর্ড সেকেন্ডারি স্কুল থেকে ৩০জন, বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার শরনখোলা আইডিয়াল ইন্সটিটিউট থেকে ২৮ জন, সাতক্ষীরা জেলার সদর উপজেলার সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে ২৭জন, খুলনা জেলার খালিশপুর উপজেলার খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে ৭০জন ও কুষ্টিয়া জেলার সদরের হাসিব ড্রিম স্কুল কলেজ থেকে ৮১জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলে পাশ করেছেন।#

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button