স্থানীয় সংবাদ
নগরীতে মাংসবিহীন দিবসে মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা

স্টাফ রিপোর্টারঃ মাংসবিহীন দিবস সোমবারে বিনা অনুমতিতে মাংস বিক্রির দায়ে কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছে খুলনা সিটি কর্পোরেশনের ভেটেরিনারি বিভাগ। সোমবার সকালে নগরীর ময়লাপোতা মোড়ে ইমরান মিট সপে ভেটেরিনারি বিভাগ অভিযান চালিয়ে কসাই ইমরান হোসেনকে আটক করে। পরে তিনি পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে মুচলেকা দিয়ে রক্ষা পান। কেসিসির ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।


