তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়, গ্রেফতার দাবি

দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা
স্টাফ রিপোর্টার : দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে রোববার দিনগত গভীর রাতে সন্ত্রাসী ও মাদক কারবারীদের হামলার ঘটনায় খুলনার সাংবাদিক ও রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। দাবি উঠেছে, সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং কঠোর শাস্তির।
খুলনা প্রেসক্লাব ঃ ‘দৈনিক প্রবাহ’ প্রত্রিকার অফিসে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে বলেন: গণমাধ্যম হলো সমাজের দর্পণ এবং স্বাধীন মতপ্রকাশের মূল ভিত্তি। পত্রিকা অফিসে এ ধরনের সন্ত্রাসী হামলা মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। এই কাপুরুষোচিত ঘটনার মধ্য দিয়ে হামলাকারীরা মূলত সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছে। অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। একই সঙ্গে এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহ-সভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ. মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী। উল্লেখ্য গত ৯ আগস্ট রবিবার দিবাগত রাত ২টার দিকে সন্ত্রাসীরা নগরীর শিববাড়ি মোড়োস্থ ৩ কে,ডি,এ এভিনিউ, প্রবাহ টাওয়ারে অবস্থিত পত্রিকার প্রধান কার্যালয়ে হামলা চালায়। প্রথমে সন্ত্রাসীরা পত্রিকা অফিসে প্রবেশ করে সাংবাদিকদের খুঁজতে থাকে। পরে সাংবাদিকদের কাউকে না পেয়ে কর্মরত পেষ্টার ফয়সাল আহমেদের উপর হামলা করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার ঘটনায় খুলনা অঞ্চল জামায়াত নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ ঃ দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে মাদক ব্যবসায়ীদের হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম, মুহাদ্দিস রবিউল বাশার এমপি। অন্যরূপ বিবৃতি দিয়েছেন খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, সংবাদমাধ্যমের কার্যালয়ে এ ধরনের সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হস্তক্ষেপ। নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, মাদক ব্যবসায়ীরা নিজেদের অপরাধ ঢাকতে এবং সত্য প্রকাশে বাধা দিতে এই কাপুরুষোচিত হামলা চালিয়েছে। অবিলম্বে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সংবাদকর্মী ও সংবাদমাধ্যমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান জামায়াত নেতারা।
এমইউজে খুলনা ও বিএফইউজের নিন্দা ও প্রতিবাদ ঃ খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ কার্যালয়ে স্থানীয় চিহিৃত মাদক ব্যবসায়ীদের হামলা, ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ। একই সঙ্গে তাদের হামলায় আহত দৈনিক প্রবাহের পেস্টিং ম্যান ফয়সাল এর সুস্থতা কামনা করা হয়েছে। নেতৃবৃন্দ এই হামলার সঙ্গে জড়িত সিসি ফুটেজে চিহিৃত মাদক ব্যবসায়ীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান। এর আগে নগরীর জনবহুল এলাকা শান্তিধাম মোড়ে চার সাংবাদিকের উপর গুলি বর্ষণের ঘটনায় কাউকে গ্রেফতার এবং তদন্তে কোন রহস্য উদঘাটন করতে না পারায় মাদক ব্যবসায়ীরা একটি পত্রিকার প্রধান কার্যালয়ে এমন ন্যাক্কারজনক হামলা করতে সাহস পেয়েছে। বিবৃতিদাতারা হলেন- বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। বিবৃতিতে বলা হয়, একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে রাতের আঁধারে এ ধরনের ন্যাক্কারজনক ও নগ্ন হামলা কেবল একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর আক্রমণ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মুক্তচিন্তা এবং বাকস্বাধীনতার ওপর সরাসরি এক গভীর আঘাত। এ ধরনের কাপুরুষোচিত আচরণ গণতান্ত্রিক সমাজের ভিত্তিকে হুমকির মুখে ফেলে দেয়। বিবৃতিতে আরও বলা হয়, একটি স্বাধীন দেশে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই বর্বর হামলার সঙ্গে জড়িত প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। নেতৃবৃন্দ একইসঙ্গে সংবাদকর্মী ও সংবাদমাধ্যমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ত্বরিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান। উল্লেখ্য, গত রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নগরীর শিববাড়ি মোড়স্থ প্রবাহ ভবনের ৫ম তলাস্থ দৈনিক প্রবাহ কার্যালয়ে স্থানীয় মাদক ব্যবসায়ীরা হামলা ও ভাংচুর চালিয়েছে। এ সময় তাদের হামলায় দৈনিক প্রবাহের পেস্টিং ম্যান ফয়সাল গুরুতর আহত হয়েছেন।
হামলার তীব্র নিন্দা এমইউজের ঃ গত রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে দৈনিক প্রবাহ কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় দৈনিক প্রবাহের পত্রিকা প্রস্তুত কাজে নিয়োজিত এক কর্মী আহত হয়েছে। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) নেতৃবৃন্দ এই ঘটনায় গভীর উদ্যোগ প্রকাশ করেছেন। একই সাথে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করেছেন। নেতৃবৃন্দ বলেন একটি গণমাধ্যমের কার্যালয়ে রাতের আঁধারে এ ধরনের ন্যাক্কারজনক ও নগ্ন হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপরেও সরাসরি আঘাত। বিবৃতিদাতারা হলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।
প্রবাহ অফিসে সন্ত্রাসী হামলায় কেইউজে নেতৃবৃন্দের নিন্দা : খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক প্রবাহ’ পত্রিকা অফিসে গত রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সন্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। একইসাথে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। এহেন ঘটনায় তীব্রনি ন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক বিমল সাহা, সহ-সভাপতি শামিম আশরাফ শেলী, গাজী মনিরুজ্জামান, যুগ্ম-সম্পাদক এমএম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক মোঃ হেলাল মোল্লা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক রীতা রানী দাস, নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দীন বাহার, তুফান গাইন।
হামলার তীব্র নিন্দা খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র : গত রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে দৈনিক প্রবাহ কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় দৈনিক প্রবাহের পত্রিকা প্রস্তুত কাজে নিয়োজিত এক কর্মী আহত হয়েছে।
এ ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ১০০৮)। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা। বিবৃতিদাতারা হলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, সাবেক সভাপতি সায়েদুজ্জামান সম্রাট , সাবেক সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, মিজানুল ইসলাম, যুগ্ম- সম্পাদক মামুন খান, কোষাধ্যক্ষ মোঃ আবু সাঈদ, দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস, নির্বাহী সদস্য উত্তম কুমার সরকার , আমজাদ আলী লিটন ও মাসুদ খান পলাশ। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, নির্বাহী সদস্য কৌশিক দে বাপ্পী।
হামলার ঘটনায় সুজনের নিন্দা ও প্রতিবাদ ঃ বহুল প্রচারিত দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা মহানগর ও জেলা কমিটি। বিবৃতিদাতারা হলেন, সুজন মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ জাফর ইমাম, সম্পাদক এসকেএম তাছাদুজ্জামান, জেলা কমিটির সভাপতি এড. কুদরত ই খুদা, সম্পাদক এসএম সোহরাব হোসেনসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা বলেন, পত্রিকা অফিসে যদি হামলা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। খুলনার আইন শৃংখলা চরম অবনতিতে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক আস্তানা অপসারণ করা হোক।


