স্থানীয় সংবাদ

দৌলতপুর ৪ নং ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন : ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে তৎপর কেসিসি

স্টাফ রিপোর্টার : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম মঞ্জুর নির্দেশনা মোতাবেক কনজারভেন্সি শাখার হস্তক্ষেপে নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ ৩১ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন ও সম্প্রতি সময়ে বেড়ে চলা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে নানামুখী পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ড্রেনসহ বিভিন্ন জলাশয়ে আটকে পড়া ময়লা আবর্জনায় যেন মশা বংশবিস্তার না করতে পারে সেদিকে বিশেষ তদারকি চালাচ্ছে কেসিসির সংশ্লিষ্ট বিভাগ। মশা নিধনে ৩১ টি ওয়ার্ডে চালানো হচ্ছে নিয়মিত ও বিশেষ অভিযান। ওই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে দৌলতপুর দেয়ানা বাউন্ডারি রোডে এক্সকাভেটর মেশিন ( ভেকু বা মাটি কাটার মেশিন ) এর সাহায্যে ড্রেনের ঢাকনা সরিয়ে জমে থাকা ময়লা আবর্জনা পরিচ্ছন্ন অভিযান পরিলক্ষিত হয়েছে। কেসিসির সংশ্লিষ্ট বিভাগ নগরবাসীর প্রতি নিজ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সরাসরি ড্রেনে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সংশ্লিষ্ট ওয়ার্ড সূত্রে জানা গেছে, কেসিসির প্রশাসকের নির্দেশনা মোতাবেক কনজারভেন্সি শাখা জলাবদ্ধতা নিরসন ও সম্প্রতি সময়ে বেড়ে চলা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে যে নানামুখী পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে, ওই আলোকে ৪ নং ওয়ার্ডে একই কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে দেয়ানা বাউন্ডারি রোড এলাকায় এ কার্যক্রম চলে এবং ধারাবাহিকভাবে দেয়ানা পুরাতন সাতক্ষীরা রোড, হোসেন শাহ রোড, মূলের ঘাটের বড় ড্রেন ও দেয়ানা দক্ষিণপাড়া এলাকার বিভিন্ন জলাবদ্ধতা আক্রান্ত ড্রেনসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন পরিকল্পনা করা রয়েছে। এ বিষয়ে ঋষিপাড়া এলাকার বাসিন্দা আলামিন জানান, জলাবদ্ধতা নিরসন ও সম্প্রতি সময়ে বেড়ে চলা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে নানামুখী পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তা প্রশংসনীয়। সিটি কর্পোরেশনের পাশাপাশি এলাকাবাসী হিসেবে আমাদেরকে সরাসরি ড্রেনে ময়লা আবর্জনা ফেলা থেকে থাকা উচিত। ঋষিপাড়া এলাকার ব্যবসায়ী মোঃ লুৎফর রহমান জানান, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়লেই এই মোড়ে জলাবদ্ধতার হাত থেকে রেহাই মেলেনা, বাড়ে দুর্ভোগ। পানি প্রবাহের জন্য যে ড্রেনগুলো নির্মাণ করা হয়েছে তার উপরে ঢাকনা থাকার দরুন দীর্ঘদিন ভেতরের ময়লা পরিষ্কার করা হয় না। যে কারণে ময়লা আবর্জনা পেরি কাদা জমে পানি প্রবাহে ব্যাঘাত করছে। দীর্ঘদিন পর এ সমস্যা নেই কিছু উদ্যোগ গ্রহণ আসলেই প্রশংসনীয়। এ বিষয়ে ৪নং ওয়ার্ড কনজারভেন্সি সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, কেসিসির কনজারভেন্সি শাখার নির্দেশনা মোতাবেক জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে আমরা ৪ নং ওয়ার্ড এলাকায় এক্সকাভেটর মেশিন দ্বারা ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করছি। উপরোক্ত বিষয়টিকে গুরুত্ব দিয়ে এলাকাবাসীকেও সচেতন হতে হবে। এ বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের সহকারি কনজারভেন্সি অফিসার মোঃ জিয়াউর রহমান জানান, প্রশাসক মহোদয় সম্প্রতি সময়ে ডেঙ্গুও চিকুনগুনিয়া রোধে ব্যাপক তৎপর। তার নির্দেশনা মোতাবেক কেসিসির প্রতিটি ওয়ার্ড এলাকায় পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হচ্ছে। যা নিয়মিত আমরা তদারকি করছি। খুলনা শহরকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে। বিশেষ করে সরাসরি ড্রেনে ময়লা ফেলা থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানান এ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button