স্থানীয় সংবাদ

খুলনার সর্বস্তরের শিক্ষার্থীর মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

মহানগর শিবিরের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেছেন, “ছাত্রশিবিরের একেকটি কার্যালয় শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দ্বীনের মারকায হিসেবে ভূমিকা রাখে। শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার সমাধানে এ কার্যালয় বিশেষ অবদান রাখবে, ইনশাআল্লাহ। এ কার্যালয়ের মাধ্যমে খুলনা মহানগরের সর্বস্তরের শিক্ষার্থীর মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর রয়েল মোড়স্হ খানজাহান আলী রোড রোডের এ কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শিবির সভাপতি নূরুল ইসলাম আরও বলেন, আমাদের কার্যালয়গুলো গবেষণা সেন্টার, সমৃদ্ধ পাঠাগার, স্ট্যাডি সেলসহ নানা সুবিধার সমন্বয়ে শিক্ষার বিকল্প কেন্দ্র হিসেবে কাজ করবে। ছাত্রসমাজসহ খুলনাবাসী এ কার্যালয়ের মাধ্যমে নানাবিধ সমস্যার সমাধানের সুযোগ পাবে।”অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে উদ্বোধন করা হয়। ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর আমীর মাহফুজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক হাফেজ ইউসুফ ইসলাহী। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহানগর সভাপতি প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম, স ম এনামুল হক, মুকাররম বিল্লাহ আনসারী, আজিজুল ইসলাম ফারাজী, মীম মিরাজ হোসাইন, মুশাররফ আনসারী, জাহিদুর রহমান নাঈম প্রমুখ। মহানগর ছাত্রশিবির নেতৃবৃৃন্দের মধ্যে অনুষ্ঠানে দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও বিজ্ঞান সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, তথ্য সম্পাদক সেলিম বিন আব্দুস সালাম, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হাফেজ মহিব্বুল্লাহ, ফাউন্ডেশন সম্পাদক হাবিবুল্লাহ রাজু, মাদরাসা কার্যক্রম সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, মিডিয়া ও আইটি সম্পাদক মোস্তফা কামাল, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক শিবলুর রহমান, ক্রীড়া সম্পাদক এহসানুল মাহবুব সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button