স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় অবৈধভাবে জমি দখলের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি : গতকাল বুধবার ৩ টায় ভুক্তভোগী আঃ খালেক মোড়ল, পিতা মৃত পান্জু মোড়ল,মোকছেদ মোড়ল, পিতা নাজিম মোড়ল, গন লিখিত সাংবাদিক সম্মেলনে লিখিত ভাবে অভিযোগ করেন সাংবাদিকদের লেখনীর মাধ্যমে দেশ বাসি ও সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করছি যে, ভূমি দস্য মোজাফফর ঢালী,হাবিবুর ঢালী, আলি ঢালী , সহ আরো ১০/১২জন ভূমিধস্যু, গত ইং১০/০৮/২০২৬ তারিখ আমাদের ভোগ দখলীয় গাওঘরা মৌজার সি এস ২৩ এস এ ১০১ খতিয়ানের সি এস ও এস এ ৯৯১, ৯৯২,১০০০ দাগের মধ্য হইতে ৪০ শতক জমিতে জোর পূর্ববক দখল করে। আমাদের জমিতে লাগানো বড় ধরনের সিরিজ গাছ থেকে লক্ষাধিক টাকার ভাইরাস কেটে নিয়ে যায়। বিবাদীদের বিরুদ্ধে কিছু বলতে গেলে হামলা মামলা মামলাও প্রাণ নাশের হুমকি প্রদান করে। আমরা এখন জীবন নিরাপত্তা হীনতায় ভুগছি আমাদের উপর যে কোন সময় হামলা করে বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। আমরা সাংবাদিকদের লেখনির মাধ্যমে সংশ্লিষ্ট কতৃপক্ষ ও আইন শৃংখলা বাহিনীর প্রতি তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহনের জোর সুপারিশ করছি। আমরা যাহাতে কতিপয় ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা পেতে পারিও আমাদের সম্পত্তি উদ্ধার করতে পারি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button