প্রবাহ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলায় গ্রেফতারকৃত প্রধান আসামী রবিউলকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার ঃ দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা ও অফিস স্টাফ ফয়সালকে মারধর করার ঘটনায় গ্রেফতারকৃত প্রধান আসামী রবিউলকে (৫৫) কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত । বুধবার সোনাডাঙ্গা থানা পুলিশ মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করলে আদালত সি ডাব্লিউ মূলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১০ আগস্ট দিবাগত আড়াইটার দিকে সন্ত্রাসীরা দৈনিক প্রবাহ ভবনের ভিতরে প্রবেশ করে ৫ম তলায় উঠে অফিস স্টাফ ফয়সালকে মারধর করে আহত করে। এ ঘটনায় পত্রিকার বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান বাদী হয়ে রবিউল ও সিজানের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামী করে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান করে মামলার প্রধান আসামী রবিউলকে গ্রেফতার করে। বুধবার সোনাডাঙ্গা থানা পুলিশ আদালতে প্রেরণ করলে সি ডাব্লিউ মূলে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন বলে জানান কোর্ট জিআরও এসআই গোপাল। মামালার তদন্তকারী কর্মকর্তা এসআই আমজাদ হোসেন বলেন, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।



