স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৭১ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হামের সংক্রমণ পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় ৭১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে এসব রোগীর সবাই হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ৪৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ১৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত জেলা-ভিত্তিক হামের তথ্য থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে ৭ জন, যশোরে ৩ জন, ঝিনাইদহে ২ জন, খুলনায় ১৬ জন, কুষ্টিয়ায় ২৫ জন, মাগুরায় ৮ জন, নড়াইলে ৮ জন এবং সাতক্ষীরায় ২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নতুন করে কোনো সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়নি।
এ সময়ে বাগেরহাটে ২ জন, চুয়াডাঙ্গায় ২ জন, যশোরে ২ জন, ঝিনাইদহে ১ জন, খুলনায় ১৬ জন, কুষ্টিয়ায় ৩ জন, মাগুরায় ৯ জন, নড়াইলে ১০ জন এবং সাতক্ষীরায় ৩ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
এ বছর সন্দেহজনক রোগী ৯ হাজার ৩০৮ :
প্রতিবেদনের হিসাবে, ১৫ মার্চ ২০২৬ থেকে ১৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৯ হাজার ৩০৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৮ হাজার ৮৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৮ হাজার ৫৫৪ জন ছাড়পত্র পেয়েছেন। এই সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হাম রোগীদের মধ্যে মৃত্যুর সংখ্যা শূন্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিশ্চিত হাম রোগী ৩৫৮ :
একই সময়ের হিসাবে খুলনা বিভাগে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন মোট ৩৫৮ জন।
জেলা ভিত্তিক হিসাবে নিশ্চিত হাম রোগীর সংখ্যা সবচেয়ে বেশি নড়াইলে ৭৮ জন। এরপর বাগেরহাটে ৭৪ জন, যশোরে ৫৮ জন, খুলনায় ৪৭ জন, মাগুরায় ২৭ জন, সাতক্ষীরায় ২৪ জন, কুষ্টিয়ায় ২৩ জন, ঝিনাইদহে ১৭ জন, মেহেরপুরে ১০ জন এবং চুয়াডাঙ্গায় কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button