স্থানীয় সংবাদ

ক্ষতিগ্রস্ত লতাবুনিয়ায় ইউএনও’র পরিদর্শন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ ডুমুরিয়ার সাহস ইউনিয়নের লতাবুনিয়ায় ক্ষতিগ্রস্থ প্রাথমিক বিদ্যালয় ও মন্দির পরিদর্শনে উপজেলা নিবার্হী কর্মকর্তা সবিতা সরকার। সোমবার দুপুরে তিনি প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করেন। জানা গেছে, উপজেলার সাহস ইউনিয়নের লতাবুনিয়া ও বাঁশতলা গ্রাম দু’টির চারপাশে নদী দ্বারা বেষ্টিত। এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন’শ পরিবারের বসবাস। তবে মানুষগুলোর মনে কোন স্বস্তি নেই। কখনো নদী ভাঙ্গন, আবার কখনো জোয়ারের পানি। এই দুর্যোগ যেন তাদের পিছু ছাড়ে না। মানুষের বাঁশের সাঁকোতে হতে হয় পারাপার। এমন পরিস্থিতির মধ্যে গ্রামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি পূজা মন্দির। বর্তমানে প্রতিষ্ঠান দুটির অবস্থা খুবই খারাপ। টিনের চাল ও দেয়াল খশে খশে পড়ছে। এছাড়া গ্রামের রক্ষা বাঁধের অবস্থাও ভালো না। এ প্রসঙ্গে ডুমুরিয়া উপজেলা নিবার্হী অফিসার সবিতা সরকার বলেন, ডুমুরিয়া উপজেলার মধ্যে এমন একটি দুর্গম অঞ্চল আছে তা আমার জানা ছিল না। এখানকার মানুষের অনেক সমস্যা। খাবার পানি ও যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে মৌলিক সকল সুবিধা থেকে তারা বঞ্চিত। নদী ভাঙ্গন আর পানির মধ্যে একটা ঝূঁকিপূর্ণ জীবন। পরিদর্শন কালে তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি নেতা শেখ মশিউর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button