স্থানীয় সংবাদ

খুলনা বিশেষায়িত হাসপাতালের পক্ষ থেকে খুলনা মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপচার্যকে অভিনন্দন

# দেশে প্রথমবারের মত রোবটিক সার্জারি সম্পন্ন #

স্টাফ রিপোর্টার ঃ দেশে প্রথম বারের মত রোবটিক সার্জারি সম্পন্ন হওয়ায় খুলনা মেডিকেল বিশ^বিদ্যালয়েরে সম্মানিত উপচার্য অধ্যাপক ডাঃ রফিকুস সালেহীনকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেন খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীন। দেশের চিকিৎসাবিজ্ঞানে ইতিহাসে এই সফলতা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আধুনিক প্রযুক্তি নির্ভর রোবটিক সার্জারির সফল প্রয়োগে বাংলাদেশে চিকিৎসা সেবায় নতুন সম্ভবনার দ্বার উন্মোচন হবে বলে আশাবাদি সকলে। যার প্রেক্ষিতে গতকাল দুপুর বারোটায় খুলনা বিশেষায়িত হাসপাতালের অডিটরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় এর আগে উপচার্য অধ্যাপক ডাঃ রফিকুস সালেহীন খুলনা বিশেষায়িত হাসপাতাল চত্বরে খুলনা মেডিকেল বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যম্পাস পরিদর্শন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, হাসপাতালটির পরিচালক ডাঃ শেখ আবু শাহীন, ডাঃ সাঈদুর রহমান,ডাঃ জাহিদ হোসেন, ডাঃ স্বদেশ কুমার, ডাঃ ইব্রাহীম খলিল, ডাঃ জাহিদুর রহমান, ডাঃ নাহিদ কামাল, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামানসহ নার্স ও কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button