আড়ংঘাটায় বেহাল সড়ক সংস্কারে উদ্যোগ বিএনপি নেতা মিতুলের

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন বাইপাস সড়ক প্রবেশদ্বারের মুখসহ পুরাতন সাতক্ষীরা সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল দশায় পড়ে আছে, প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন সহ পথচারীরা চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে। চরম এ জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) সকালে বাইপাস সড়ক প্রবেশদ্বারের মুখ সংলগ্নে নিজ উদ্যোগ ও অর্থায়নে দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে কাজ করেন দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী মতলুবুর রহমান মিতুল। এ সময় উপস্থিত ছিলেন আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেলুজ্জামান রাসেল, দ্বীন-ইলাহী, মহিদুল ইসলাম, মোঃ হান্নান মোড়ল, ইখলাস মোড়ল, নারায়ণ মিশ্র, মানিক সরদার তারেক শেখ, দিদারুল ইসলাম হিমু, মহিবুল ইসলাম সাম্য, সেলিম মল্লিক, হাবিবুর রহমান, মির আকাশ, হুমায়ুন কোবির দীপ, সাজ্জাদ হোসেন সাজু, জাহিদুল ইসলাম, মুস্তাকিম শেখ, দীপঙ্কর মন্ডল, ইসতি, আরিফ সরদার, আনিজ মিনা, বাবু শেখসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও এলাকাবাসী। বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মিতুল বলেন, আমার প্রিয় নেতা ও রাজনৈতিক অভিভাবক, জাতীয় সংসদের হুইপ ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে থেকে সর্বসময় তাদের জন্য কাজ করার। এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আড়ংঘাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন কর্মকা- অব্যাহত রেখেছি। এছাড়াও আমার প্রাণের দল বিএনপি সর্বক্ষণিক মানুষের কল্যাণে কাজ করে চলেছে, আমি এ দলের একজন সাধারণ কর্মী হিসেবে এই এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চায়। তারই ধারাবাহিকতায় আড়ংঘাটা বাইপাস সড়ক প্রবেশদ্বারের মুখটি দীর্ঘদিন বেহাল দশায় পড়ে থাকায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এমতাবস্থায় এ সমস্যা সমাধানের লক্ষ্যে জনদুর্ভোগ এড়াতে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি, রাস্তায় নেমে কাজ করেছি। সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই যেন আপনাদের পাশে থেকে আমরা এভাবে কাজ করে যেতে পারি।



