স্থানীয় সংবাদ

লসএঞ্জেলেস্থ বৃহত্তর খুলনা বিভাগীয় সমিতির নতুন কমিটি ঘোষণা

খবর বিজ্ঞপ্তি: লসএঞ্জেলেস্থ বৃহত্তর খুলনা বিভাগীয় সমিতির ২০২৬-২৭ এর নতুন সার্বজনীন কমিটি ঘোষণা করা হয়েছে । লসএঞ্জেলেস্থ বৃহত্তর খুলনা বিভাগীয় সমিতির ২০২৬-২৭ এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মোহাম্মদ এহসান। সহ সভাপতি: শেখ আব্দুল মজিদ সোহেল । সাধারণ সম্পাদক, মোহাম্মদ শহীদুল ইসলাম ( জেহাদ)। যুগ্ম সাধারণ সম্পাদক, তপন ম-ল । কোষাধক্ষ পদে নির্বাচিত হয়েছেন খুলনার অতিপরিচিত মুখ সাবেক ফটো সাংবাদিক মোহাম্মদ শাহ নেওয়াজ, তিনি দৈনিক জন্মভূমি, সময়ের খবর, যায়যায়দিন, প্রথমআলো ও ফোকাস বাংলা নিউজ খুলনা অফিসে ফটো সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পরে তিনি আমেরিকা চলে যান। সাংগঠনিক সম্পাদক, মুস্তাকিম বিল্লাহ শুভ । নব নির্বাচিত কমিটি সবার দোয়া ও সমর্থন চেয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছে, সমিতি সর্বপ্রকার রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে খুলনাবাসীর জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button