স্থানীয় সংবাদ
দৌলতপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবকের ১০ বছরের কারাদ-

স্টাফ রিপোর্টার ঃ নগরীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মো: শফিকুল হাওলাদারকে ১০ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে খুলনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, খুলনা মহানগর, খুলনার বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী ইকবাল মাহমুদ। দ-প্রাপ্ত আসামি দৌলতপুর থানার রেলিগেট এলাকার হেলালের বাগান এলাকার জালাল হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় আসমি আদালতে উপস্থিত ছিল।



