স্থানীয় সংবাদ

রকিবুল ইসলাম বকুলকে এম ইউজের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে রকিবুল ইসলাম বকুলকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান, সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে খুলনার সমন্বিত উন্নয়ন সাধিত হবে। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মুহাম্মদ জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button