স্থানীয় সংবাদ

যশোর হাসপাতালে গৃহবধূকে যৌন হয়রানি করার অভিযোগে যুবক আটক

যশোর ব্যুরো ঃ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভীড়ের মধ্যে এক তরুনীর স্পর্শ কাতর স্থানে স্পর্শের মাধ্যমে যৌন হয়রানী করার অভিযোগে মেহেদী হাসান (২৮) নামে এক লম্পটকে রোগীর দর্শনাথীরা ধরে পুলিশে দিয়েছে। সে যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
ওই যুবক জানান, যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের খালিদের স্ত্রী সাফা (১৮) বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় যশোর ২৫০ শয্যা জেনারেল চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে আসে। উক্ত গৃহবধূ আল্ট্রাসোনা বিভাগ থেকে আল্ট্রাসনো করে বাইরে আসার সময় ভীড়ের মধ্যে মেহেদী হাসান ওই গৃহবধূর স্পর্শ কাতর স্থানে স্পর্শের মাধ্যমে যৌন হয়রানি করার অভিযোগে রোগীর দর্শনার্থীরা তাকে ধরে পুলিশে দিয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া গ্রহনের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button