বেসরকারি জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ দাবিতে পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : খুলনার বন্ধকৃত এ্যজাক্স, সোনালী , মহাসেন, জুট স্পিনার, আফিল, জুট মিল ও হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিকদের গ্ৰাচুইটি পিএফ সহ সকল পাওনা পরিশোধ দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল বিকাল পাঁচটায় দিঘলিয়া উপজেলা মোড়ল মার্কেটের সামনে বেসরকারি পার্ট সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও মহাসেন জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসূল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হুগলি বিস্কুট কোম্পানি শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমানের পরিচালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন বেসরকারি পাট সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি ও সোনালী জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ,সাধারণ সম্পাদক ও এ্যাজাক্স জুট মিলে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মোঃ ভাষানী প্রমুখ। পথসভা থেকে শ্রমিক নেতৃবৃন্দ বলেন দীর্ঘ ১২ বছর অতিবাহিত হলেও খুলনা শিল্পাঞ্চল মিরেরডাঙ্গা শিরোমনি ও আটরা শিল্প এলাকার বন্ধকৃত বেসরকারি জুট মিলগুলোর শ্রমিক কর্মচারীদের গ্ৰাচুইটি পিএফ সহ অন্যান্য পাওনাদি আজও পরিষদ হয়নি নেতৃবৃন্দ অবিলম্বে সরকারের কাছে এই সকল পাওনা পরিশোধের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। অবিলম্বে মালিক যদি এই সকল শ্রমিকের পাওনা পরিশোধ না করে তাহলে কঠিন থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করার হুমকি প্রদান করেন। পথসভা থেকে আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেন।



