স্থানীয় সংবাদ

৩১ নম্বর ওয়ার্ডে যুবদলের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম শুরু

খবর বিজ্ঞপ্তি : খুলনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে মাসব্যাপী মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খালিশপুর থানা যুবদলের অন্তর্গত ৩১নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ সুমন বলেন, “দ্রুত খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলায় কার্যকর কার্যক্রম পরিচালনা করা না হলে এর ভয়াবহতা আমাদের সবাইকে ভোগ করতে হবে। তাই ডেঙ্গুর বিস্তার রোধে আর কোনো বিলম্ব না করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।” বিশেষ অতিথির বক্তব্যে রবিউল ইসলাম রুবেলসহ নেতৃবৃন্দ বলেন, খুলনায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ও কার্যকর মশা নিধন কার্যক্রম আরও জোরদার করতে হবে। নগরবাসীর সহযোগিতায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তারা ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, কামাল হোসেন, আমিন আহমেদ মিঠু। কর্মসূচিতে নেতৃত্ব দেন ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান ও সদস্য সচিব মো:আবু সায়েম ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা মহানগর যুবদলের এই মশা নিধন কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button