স্থানীয় সংবাদ

ইমাম সম্মানিত ব্যক্তি, তিনি কষ্টে থাকবেন, এটা কাম্য নয় : বিএনপি নেতা মিতুল

স্টাফ রিপোর্টার : ইমাম সম্মানিত ব্যক্তি, তিনি কষ্টে থাকবেন, এটা কাম্য নয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের পর আড়ংঘাটা থানাধীন গাইকুড় পশ্চিম পাড়া দারুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আনিসুর রহমানের জরাজীর্ণ বাসভবন সংস্কার শেষে পরিদর্শনকালে এসব কথা বলেছেন দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী মতলুবুর রহমান মিতুল। এ সময় তিনি আরো বলেন, আমি দলের একজন ক্ষুদ্র কর্মী। আমার দলের চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইমাম-মুয়াজ্জিন এবং খতিবদের ব্যাপারে, ধর্মীয় সকল প্রতিষ্ঠানের ব্যাপারে তিনি যথেষ্ট খোঁজখবর রাখেন। আপনারা দেখেছেন ইতিমধ্যেই তিনি সারা বাংলাদেশে ইমাম-মুয়াজ্জিন এবং খতিবদের সম্মানজনক সম্মানীর ব্যবস্থা চালু করেছেন। এছাড়াও আমাদের এই খুলনা-৩ আসনের সংসদ এবং হুইপ আমাদের সকলের প্রিয় নেতা, আমাদের অভিভাবক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তিনি একটি কথাই তিন আসনের নেতাকর্মীদের সবসময় বলে থাকেন, যেখানেই সমস্যা, যেখানেই জনদুর্ভোগ, যেখানেই মানুষের অসুবিধা, সেইখানেই দল হিসেবে আমাদেরকে পাশে থাকতে হবে। আমি আমার নেতার কথা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করি এবং তারই সকল দিক-নির্দেশনায় আমি আমার সাধ্যমতো যতটুকু সম্ভব এই আড়ংঘাটা ইউনিয়নের মানুষের জন্য করার চেষ্টা করছি। ইমাম সাহেবের জরাজীর্ণ ভবনটি ওই নির্দেশনার বহিঃপ্রকাশ। সকলের কাছে এ ধরনের কাজ চলমান রাখার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন, গাইকুড় পশ্চিমপাড়া দারুস সালাম জামে মসজিদ ইমাম মুফতি আনিসুর রহমান, মহিদুল ইসলাম, জাকির শেখ, মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, মোঃ ফারুক হোসেন, ইয়াকুব শেখ, মোঃ মহিবুল ইসলাম সাম্য সদস্য সচিব আরংঘাটা ইউনিয়ন যুবদল, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সোহেল গাজী, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ সেলিম মল্লিক, বজলুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button