স্থানীয় সংবাদ
খুলনা প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহি নাওয়াজ খানের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি ঃ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহি নাওয়াজ খান সাজু আজ সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরওয়ার, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন এর সাবেক সহসভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, দৈনিক খুলনা গেজেটের সম্পাদক মন্ডলীর উপদেষ্টা গাজী আলাউদ্দিন আহমেদ, খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল, সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সর্দার আবু তাহের, এমইউজে সদস্য ফকির শহিদুল ইসলাম, খাইরুল আলম, রাজু আহমেদ, নুরুল আমিন, মাসুদ আল হাসান, মেহেদী, প্রমুখ।



