স্থানীয় সংবাদ

চাঁদ দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও থানায় জিডি

# ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিমূলক পোস্ট #

স্টাফ রির্পোটার : নাম, মোবাইল নম্বর এবং ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিমূলক পোস্ট এবং চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। খুলনা প্রেসক্লাবে ৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় ২৪ নং ওয়ার্ডস্থ গল্লামারী এলাকার বাসিন্দা মো: মোজাহার আলী শেখের পুত্র মো: আল নোমান সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র আমার নাম, মোবাইল নম্বর ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি পরিচালনা করছে। এই আইডিটির মাধ্যমে বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক ও উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। সর্বশেষ, এই আইডি থেকে খুলনায় বাবু পরিচয় দানকারী বি কোম্পানি নামের এক ব্যক্তির বিরুদ্ধে গালিগালাজ করে পোস্ট দেওয়া হয়। আমি স্পষ্ট করে বলতে চাই, খুলনার এই বাবু কিংবা কোনো দলের সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি কোনো রাজনীতির সাথে জড়িত নই। উদ্বেগের বিষয় হলো, গত ২৬ আগস্ট বিকেল ৫:৪৮ মিনিটে একটি নম্বর থেকে হোয়াটস অ্যাপে কলে নিজেকে বাবু পরিচয় দিয়ে পঞ্চাশ-ষাটটি মোটরসাইকেল পাঠানোর মতো হুমকি দিয়ে পরোক্ষভাবে চাঁদা দাবি করে বলা হয়, আমাদের পোলাপান চালাইতে টাকা লাগে, আপনি খুশি হয়ে যা দিবেন। এহেন পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে, একটি চক্র আমার আইডি ব্যবহার করে সামাজিক ভাবমূর্তি ও ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এই বিষয়ে ০৪-০৯ ২০২৬ইং খুলনা থানায় জিডি করা হয়েছে। জিডি নাম্বার ৩০৪ ও ৩০৫।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button