দীর্ঘ ১২ বছর পর উৎসবমুখর পরিবেশে এমইউজে নির্বাচন সম্পন্ন

# সভাপতি আবু তৈয়ব, সম্পাদক শামিমুজ্জান ও কোষাধ্যক্ষ রাজু আহমেদ #
খবর বিজ্ঞপ্তি
দীর্ঘ ১২ বছর আইনী জটিলতা শেষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা (এমইউজে)’র উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ সেপ্টেম্বর (রোববার) সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের শহিদ হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ১৫৩ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোট প্রদান করেন। প্রদানকৃত ভোটের মাধ্যমে ২টি ভোট বাতিল হয়। রোববার ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন, সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব (এনটিভি খুলনা ব্যুরো প্রধান), সহ-সভাপতি মাসুদুর রহমান রানা (বার্তা সম্পাদক সময়ের খবর), সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান (ইন্ডেপেনডেন্ট টিভি), সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম (দিনকাল), কোষাধ্যক্ষ মো: রাজু আহমেদ (গ্রামের কাগজ ও আলোকিত বাংলাদেশ খুলনা ব্যুরো প্রধান), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: খায়রুল আলম (সময়ের খবর), নির্বাহী সদস্য যথাক্রমে হাসান আহমেদ মোল্লা (দৈনিক তথ্য), কনক রহমান (একাত্তর টিভি), এস এম মাহবুবুর রহমান (খুলনা গেজেট), দ্বীন মোহাম্মদ রেজা সোগাগ (দৈনিক প্রবর্তন) ও রামিম চৌধুরী (এখন টিভি)। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের। সদস্য ছিলেন, খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান ও খুলনা গেজেট পত্রিকার সহকারী সম্পাদক মো: আনিস উদ্দিন। নির্বাচনে সার্বক্ষনিক পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তর খুলনার সহকারী তথ্য অফিসার রমজান আলী।



