স্থানীয় সংবাদ

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ : খুলনায় নানা কর্মসূচির আয়োজন

# বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল #

খবর বিজ্ঞপ্তি ঃ ৯ সেপ্টেম্বর (বুধবার) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ দেশের নারীর সার্বিক ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নে নারীদের সরাসরি সম্পৃক্ত করার মহতী লক্ষ্যে ১৯৭৮ সালের এই দিনে আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাজে নারীর গুরুত্ব ও প্রভাবের কথা সবসময় স্মরণ করিয়ে দিয়েছেন। তাঁর ঘোষিত ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচির ১১ নম্বর দফায় সমাজে নারীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও তাঁদের কর্মসংস্থানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। তিনি বিশ^াস করতেন, এ দেশের জনসংখ্যার অর্ধেক নারী-তাঁদের পেছনে ফেলে রেখে কোনো জাতি সমৃদ্ধি অর্জন করতে পারে না। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর মহিলা দলের উদ্যোগে আজ ব্যাপক কর্মসূচির গ্রহণ করা হয়েছে। বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের ব্যাঙ্কুয়েট হলে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের মূল কার্যক্রম সূচনা করা হবে। পরবর্তী সময়ে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও নগরীতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তার বক্তব্য রাখবেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নারী নেত্রী বেগম রেহানা ঈসা এবং সাবেক মহিলা দল নেত্রী ও সাবেক ভিপি আজিজা খানম এলিজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নার্গিস আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক এড. হালিমা আক্তার খানম। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত হয়ে দিবসটি সফল করার জন্য মহানগর মহিলা দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের নেত্রীবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button