তারেক রহমানের সরকার হবে পূর্ণাঙ্গ নারীবান্ধব ও বৈষম্যহীন অধিকার সুনিশ্চিত করার সরকার

# মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় মনিরুজ্জামান মন্টু #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার একটি পূর্ণাঙ্গ নারীবান্ধব সরকার। প্রতিটি পরিবারের প্রধান হিসেবে নারীকে অগ্রাধিকার দিয়ে ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। গ্রামীণ ও শহরের নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ এবং বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নারী শিক্ষার হার বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ের নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্য কার্ড ও বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে। কর্মক্ষেত্র, গণপরিবহন এবং সমাজে নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে কঠোর আইন প্রয়োগ এবং বিনামূল্যে আইনি সহায়তা সেল গঠন করা হবে। জাতীয় জীবনের সকল স্তরে এবং রাজনীতিতে নারীদের অংশীদারিত্ব বৃদ্ধি করবে সরকার। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল বুধবার ( ৯ সেপ্টেম্বর) বিকালে নগরীর কেডি ঘোল রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। যথাযোগ্য মর্যাদা, আনন্দমুখর পরবিশে ও নানা র্কমসূচরি মধ্যদিয়ে খুলনায় বাংলাদশে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এসব অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী।
তিনি বলেন, ১৯৭৮ সালের এই দিনে নারীদের সুসংগঠিত করা এবং জাতীয় উন্নয়নে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ সংগঠনটি দেশের গণতন্ত্র রক্ষা, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নারী অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। মহিলা দলের সামনে এখন নতুন চ্যালেঞ্জ হল- ধর্ম ব্যবসায়ীদের রুখে দেওয়া। গ্রামের সহজ-সরল মা-বোনদের ধর্মের দোহাই দিয়ে ভোট ব্যবসায় নামা ধর্মান্ধদের রুখতে মহিলাদলকেই প্রতিটি ঘরে ঘরে যেয়ে মানুষকে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড বোঝাতে হবে।
খুলনা জেলা মহিলা দলের সভানেত্রী এড. তসলিমা খাতুন ছন্দার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ। স্বাগত বক্তৃতা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এড. সেতারা সুলতানা।
বক্তৃতা করেন পূর্নিমা হোসেন চৌধুরী, নাসিমা আক্তার পলি, শাহানাজ ইসলাম, রেহেনা ইসলাম, ফাতেমা বেগম, কাজী জাহেদা, কহিনুর বেগম, মিতা পারভীন, লক্ষ্মী রানী, কৌশল্যা রায়, মালা কাজী, রাশনা শারমীন আঁখি, সালমা বেগম, কানিজ ফাতেমা নূপুর, পিয়ারী, রহিমা, সুইটি, রোজিনা, আয়শা, সোনিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে খুলনা জেলা মহিলা দল, বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।।



