স্থানীয় সংবাদ

খুলনায় অন্ধদের অংশ গ্রহনে টি-২০ এশিয়া কাপ ক্রিকেট বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : খুলনায় অন্ধদের অংশ গ্রহনে টি-২০ এশিয়া কাপ ক্রিকেট বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। টি-২০ এশিয়া কাপ ক্রিকেট ফর দা ব্লাইন্ড ২০২৬ উপলক্ষে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) এর জাতীয় দল গঠনের লক্ষে বুধবার (৯ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম এ খেলোয়ার বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সকাল ৮ টায় শারিরীক ব্যাম দিয়ে শুরু হয়। মূল কার্যক্রম টি-২০ এশিয়া কাপ ক্রিকেট শুরু হয় সকাল ৯ টায়। প্রধান অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক মো. শফিকুল আলম সকালে খুলনার মুজগুন্নিতে অবস্থিত ক্রিকেট স্টেডিয়ামে ব্লাইন্ড ক্রিকেট টি-২০ এশিয়া কাপ ক্রিকেট বাছাই কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন । সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও খুলনা ব্লাইন্ড ক্রিকেট ক্লাব (কেবিসিসি) সভাপতি ফরহাদ আহমেদ আকন্দ পম্পি । ব্লাইন্ড ক্রিকেটারা ঝুনঝুনি দিয়ে তৈরি করা আলাদা বল দিয়ে ক্রিকেট খেলে। তারা শব্দের মাধ্যমে বুঝতে পারে কোথায় বল পড়ছে। তিন ধরনের অন্ধদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) এর ৪ জন পরিচালক যথাক্রমে মঈন ইকবাল, মোহাম্মদ তাইজুদ্দিন, খাইরুল কবির চঞ্চল ও মো. মিজানুর রহমান। আরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিচ কিউরেটর বদিউল আলম খোকন (খুলনা ও বরিশাল বিভাগ), বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) এর প্রধান কোচ মো. শফিকুল ইসলাম বাবু, যশোর ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল ও যশোর জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, উল্যাস পার্ক সিইও মেজর (অব:) ইমতিয়াজ আহমেদ, ক্রীড়ানুরাগী এবি জুট জিয়াউদ্দীন আহমেদ, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল কনসালটেন্ট (বিবিসিসি) জন ডেভিট । অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা ব্লাইন্ড ক্রিকেট ক্লাব (কেবিসিসি) সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় বিসিবি’র পরিচালক শফিকুল আলম বলেন, ব্লাইন্ড ক্রিকেটারদের এত সুন্দর ক্রিকেট খেলা দেখে আমার খুবই ভালো লাগলো। এই দিনটি আমার জীবনের খেলাধুলার জীবনের সবচেয়ে ভালো সময় আজ। অন্ধরা যে এত সুন্দর ক্রিকেট খেলে আগে জানতাম না। বাংলাদেশে ব্লাইন্ড ক্রিকেট এগিয়ে যাক।অন্ধ ক্রিকেট খেলোয়াড়রা অনেক উৎস উদ্দীপনা নিয়ে সকলে আজ খুলনার ক্রিকেট স্টেডিয়ামের মাঠে খেলতে এসেছেন। ব্লাইন্ড ক্রিকেট এ বিষয়ে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের কাছে আগামী বোর্ডের সভায় তুলে ধরব। যাতে আপনারা অনুমোদন পান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাতে ব্লাইন্ড ক্রিকেটারদের পৃষ্ঠপোষকতা করেন। আমাদের দেশের ব্র্যান্ড ক্রিকেটরাও আমাদের একটি গর্ব। কারণ তারা এশিয়ার ১০ টি দেশের সাথে খেলে রানার্স আপ পুরস্কার দেশের নিয়ে এসেছে। আগামীতে আরো ভালো ভালো দেশের সাথে খেলে বিজয় ছিনিয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button