স্থানীয় সংবাদ

খুলনার শহীদ হাদিস পার্ক পুকুরে উৎসব মুখর পরিবেশে মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত

# শিকারীরা ২ থেকে ৮ মণ পর্যন্ত মাছ ধরেছেন #

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহীদ হাদিস পার্ক পুকুরে উৎসব মুখর পরিবেশে মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি মৎস্য শিকারি পর্যাপ্ত মাছ শিকার করতে সক্ষম হয়েছেন। শিকারীরা ২ মণ থেকে ৮ মণ পর্যন্ত মাছ শিকার করেছেন। এতে শিকারীরা বেজায় খুশি। মোট ২৩ জন মৎস্য শিকারী প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে প্রথম স্থান অধিকার করেন সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দীন বণি, তিনি ৭কেজি ৮৪ গ্রাম ওজনের রুই মাছ (সবচেয়ে বড়) শিকার করে এ গৌরব অর্জন করেন। নগরীর কয়লাঘাট এলাকার লালন শিকদার নামে একজন শিকারী ২য় স্থান অধিকার করেন। তিনি ৬ কেজি ৪৭৪ গ্রাম রুই মাছ শিকার করে এ গৌরব অর্জন করেন। রূপসা মোকাব্বরপুর গ্রামের হালিম শেখ ৬ কেজি ৩৩২ গ্রাম ওজনের রুই মাছ শিকার করে তৃতীয়স্থান অর্জন করেন। তাদেরকে সন্ধ্যায় হাদিস পার্কে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। উপস্থিত ছিলেন সিআরও রহিমা আক্তার বুশরা, ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, প্রধান বর্জ্য ব্যবস্থপনা কর্মকর্তা আনিসুর রহমান, কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা, লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান, লাইসেন্স অফিসার (যান) দেলোয়ার হোসেন প্রমূখ। সারাদিন ব্যাপী এ আয়োজনে নগরীর উৎসুক জনতার ভিড় পরিলক্ষিত হয়। শিশু কিশোর মহিলা পুরুষ নির্বিশেষে এ আয়োজনটি উপভোগ করেছে মৎস্য শিকার। জূলাই বিপ্লবের পর এই প্রথম এ আয়োজন করা হয়। মোট ২৩ টি আসনের মাধ্যমে খুলনা সিটি কর্পোরেশন প্রতি আসন বাবদ ২০ হাজার ৫শত টাকা হিসেবে মোট ৪লক্ষ ৭১হাজার৫শত টাকা রাজস্ব সংগ্রহ করে। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, এই মৎস্য শিকার প্রতিযোগিতা খুলনা নগরীরসহ বিভিন্ন এলাকা উৎসুক বহু মানুষ উপভোগ করেছে,এই ঐতিহাসিক শহীদ হাদিস পার্কের পুকুরে মৎস্য শিকার প্রতিযোগিতাটি একটি উৎসবে পরিনত হয়েছে । মানুষ এটি আজ আনন্দের সাথে উপভোগ করেছেন নগরবাসী। আমরা পুকুরে আরো মাছের পোনা ছাড়াসহ এ পার্কটির সার্বিক উন্নয়নের উদ্যোগ নিব যাতে এলাকাবাসী এখানে এসে মনোরম পরিবেশে বিনোদন নিতে ও সময় কাটাতে পারে। কয়েকজন প্রতিযোগী তাদের অনুভূতি প্রকাশ করতে যেয়ে বলেন,,”আমরা দেশের বিভিন্ন এলাকায় মাছ শিকার করতে যাই তবে হাদিস পার্কের এ আয়োজনটি খুবই ভালো লেগেছে কোন অনিয়ম হয়নি শিকারিদের যথাযথ পরিবেশ করা হয়েছে, মাছ ভালোমত শিকার করা সম্ভব হয়েছে, আমরা খুবই খুশি, যদিও এর পূর্বে মাছ শিকারে আমরা বিভিন্ন অনৈতিক প্রক্রিয়া ও অনিয়মের শিকার হয়েছি। এবার একেবারে স্বচ্ছতার সাথে মাছ শিকার করতে পেরেছি।”এরজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button