আড়ংঘাটা সরকারি প্রাইমারী স্কুলের উন্নয়নে মিতুলের সহয়তা

স্টাফ রিপোর্টার : মাদকের বিরুদ্ধে খুলনার পুলিশ প্রশাসন তৎপর থাকার পরও তা নিয়ন্ত্রন হচ্ছে না। বিশেষ করে মাদকসেবীরা তাদের মাদক সেবনের অর্থ জোগাড়ে বিভিন্ন এলাকায় নানামুখি অপরাধ বিশেষ করে চুরিসহ নানামুখি অপরাধ সংগঠিত করছে। মাদকের সেবীদের হাত হতে রক্ষা পায়নি, নগরীর আড়ংঘাটা থানাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লোহার প্রাচীরসমূহের অংশ বিশেষ ও নলকূপ। রাতের আঁধারে প্রাচীরের লোহার অংশ বিশেষ কেটে নিয়ে যাচ্ছে মাদকসেবীরা। এছাড়া ওই প্রাচীরের মাথার অংশটি ধারালো থাকার দরুন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা দূর্ঘটনার শিকারসহ খেলার সামগ্রী বিনষ্ট হচ্ছে। এমতাবস্থায় নিজ অর্থায়ণে বিদ্যালয়ে ওই লোহার প্রাচীরসূহের উন্নয়নকল্পের উদ্যোগ গ্রহন করেছেন দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন নিবার্চনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী মতলুবুর রহমান মিতুল। ওই উন্নয়নের কার্যক্রম পরিদর্শনকালে তিনি সকলের উদ্দেশ্য বলেন, আমাদের এই খুলনা-৩ আসনের সংসদ এবং হুইপ আমাদের সকলের প্রিয় নেতা, আমাদের অভিভাবক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তিনি একটি কথাই তিন আসনের নেতাকর্মীদের উদ্দেশ্য সবসময় বলে থাকেন, যেখানেই সমস্যা, যেখানেই জনদুর্ভোগ, যেখানেই মানুষের অসুবিধা, সেইখানেই দলের কর্মী হিসেবে আমাদেরকে পাশে থাকতে হবে। আমি আমার নেতার কথা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করি এবং তার সকল দিক-নির্দেশনায় আমি আমার সাধ্যমতো যতটুকু সম্ভব এই আড়ংঘাটা ইউনিয়নের মানুষের জন্য করার চেষ্টা করছি। এসময় উপস্থিত ছিলেন আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক রাসেল্জ্জুামান রাসেল, প্রধান শিক্ষক এনায়েত উল্লাহ হক, ইউনূস হাওলাদার, মহিদুল ইসলাম, নারায়ণ মিশ্র, হান্নান মোড়ল, মানিক সরদার, হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ কর্মসূচি শেষে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে আড়ংঘাটা থানাধীন শহীদ হাতেম আহম্মদ আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রীল চুরির ঘটনাস্থল পরিদর্শনেও যান।



