ওজোপাডিকোর প্রি-পেইড মিটার ভেন্ডিং কার্যক্রম স্বাভাবিক

স্টাফ রিপোর্টার :
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড মিটারিং সিস্টেমের ভেন্ডিং কার্যক্রম সাময়িক বিঘেœর পর পুনরায় স্বাভাবিক হয়েছে। খুলনা ওজোপাডিকোর সদর দপ্তর থেকে পাঠানো (১৫ সোপ্টেম্বর) মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে প্রি-পেইড মিটারিং সিস্টেমের ডাটাবেজ সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ওজোপাডিকোর বিভিন্ন অঞ্চলে প্রি-পেইড মিটারের ভেন্ডিং কার্যক্রম সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে সংযোগ পুনঃস্থাপনে ওজোপাডিকোর প্রি-পেইড মিটারিং দপ্তরের কারিগরি বিশেষজ্ঞ দল কাজ শুরু করে। তাদের নিরলস প্রচেষ্টায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে প্রি-পেইড সিস্টেমের ভেন্ডিং কার্যক্রম পুরোদমে সচল করা হয়। এদিকে, ভেন্ডিং কার্যক্রমে সাময়িক বিঘেœর কারণে বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেজন্য দুঃখ প্রকাশ করেছে ওজোপাডিকো কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধে ইতোমধ্যে প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ওজোপাডিকো কর্তৃপক্ষ জানায়, গ্রাহক সন্তুষ্টি অর্জন তাদের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে গ্রাহকদের পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।



