স্থানীয় সংবাদ

লীজ নিয়ে ফিড কল চালুর প্রতিবাদে অবস্থান কর্মসূচি ২০ সেপ্টেম্বর

খবর বিজ্ঞপ্তি : ক্রিসেন্ট জুট মিল লীজ নিয়ে ফিড কল চালুর প্রতিবাদে আগামী ২০ শে সেপ্টম্বর মিল গেটে অবস্থান কর্মসুচি সফল করার লক্ষ্যে, ক্রিসেন্ট জুট মিল ইউনিয়ন অফিসে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন খালিশপুর জুট মিলস সিবিএর সভাপতি, পাট শ্রমিক দল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক দল খালিশপুর আঞ্চলিক কমিটির আহবায়ক আবু দাউদ দীন মৃধা, বক্তৃতা করেন পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ওমর ফারুক, ক্রিসেন্ট সিবিএর সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ ৮ নং ওর্য়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির, ৮ নং ওর্য়াড শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ সেলিম, ৯ নং ওর্য়াড শ্রমিক দলের সদস্য সচিব সিএসডি শ্রমিক দল নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, খুলনা সিএসডি শ্রমিক দল নেতা মোঃ রেজাউল করিম, ক্রিসেন্ট কারখানা কমিটির মোঃ জাকির হোসেন, মোঃ শামীম, মোঃ মোশারেফ, মোঃ সুজন, মোঃ সুমন, মো খায়ের, মোঃ উজল মিয়া, মোঃ মনিক মিয়া, মোঃ খোকন, প্রমূখ, বক্তারা বলেন, বিগত মাফিয়া সরকার কর্তৃক লীজ নেয়া মাহাবুব এন্ড কোং যদি পাট কল চালু না করে, তবে মাহাবুব কোং এর বিরুদ্ধে কঠিন আন্দোলনের ডাক দেয়া হবে। খালিশপুর এর চাকরি হারা শ্রমিকদের নিয়ে আগামী ২০ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ক্রিসেন্ট মিলের গেটে অবস্থান কর্মসুচি সফল করার জন্য সকল শ্রমিকদের উপস্থিত থাকার জন্য সভার সভাপতি অনুরোধ জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button