স্থানীয় সংবাদ
যশোর সীমান্তে ২ লাখ ৮৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোর ব্যুরো ঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৩১টি শাড়ি, ৫০০ গ্রাম জিরা ও এক কেজি ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আইসিপি টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।



