খুলনায় সিএম লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীতে বিএসটিআই আইন, ২০১৮’ এর আওতায় সোমবার সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে- কেডিএ এভিনিউ এলাকায় অবস্থিত হ্যামকো কর্পোরেশন লিমিটেড এর বিক্রয় কেন্দ্র ঈড়-ধিষশ কর্তৃক বাজারজাতকৃত ‘শু (ফিজিক্যাল)’ এবং ‘লিকুইড শু পলিশ’ পণ্যসমূহের অনুকূলে দ্রুত সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়েছে। একইসাথে কালার ফাস্টনেস রেটিং অব টেক্সটাইল (সকস, হিজাব ইত্যাদি) পণ্যের হালনাগাদ লাইসেন্স পাওয়া যায়। তেতুল তলা এলাকায় অবস্থিত সিঙ্গার বাংলাদেশ লিঃ কর্তৃক বাজারজাতকৃত ”ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার, রাইস কুকার, প্রেসার কুকার, সিলিং ফ্যান, ওয়াসিং মেশিন এবং এয়ার কন্ডিশানার” পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স লিঃ কর্তৃক বাজারজাতকৃত ‘ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন/ইনফারেড কুকার, সিলিং ফ্যান, রেফ্রিজারেটর, ওভেন, ওয়াসিং মেশিন এবং এয়ার কন্ডিশানার’ পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।
সার্ভিল্যান্স অভিযানটি খুলনা বি এস টি আই এর সহকারী পরিচালক (সিএম) মনির হোসেন এর নেতৃত্ত্বেফিল্ড অফিসার( সিএম) মোঃ রাশেদ আল মামুন ও পরীক্ষক (রসায়ন) মোঃ তানজিল হোসেন সমন্বয়ে গঠিত টিম কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে খুলনা বিএসটিআই বিভাগীয় কার্যালয়’র এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়েছেন কর্তৃপক্ষ।



