স্থানীয় সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে সুবিধা বঞ্চিতদের স্বাবলম্বী হতে সাহায্য করবে কেডিএ

# আর্থিক অনুদান প্রদানকালে কেডিএ চেয়ারম্যান এড. মনা #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ কেবল কংক্রিটের ভবন বা ভৌত অবকাঠামো নির্মাণের কাজেই সীমাবদ্ধ নয়, বরং অবহেলিত খুলনাবাসীর সার্বিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষামূলক পদক্ষেপ এবং সামাজিক কল্যাণ সাধনে আমরা বদ্ধপরিকর। সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম নৈতিক দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এধরনের আর্থিক ও সামাজিক সহায়তা সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে স্বাবলম্বী হতে এবং ঘুরে দাঁড়াতে সাহায্য করবে কেডিএ।
গতকাল আর্থিক অনুদান প্রদানকালে কেডিএ চেয়ারম্যান সম্মানিত গ্রহিতা, কর্মকর্তা, সেবা গ্রহীতা ও দর্শনার্থীদের সামনে তিনি এসব কথা বলেন।
খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা আরও বলেন, খুলনাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের নির্দেশনা অনুযায়ী টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উন্নয়নমূলক ও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, উপপরিচালক (প্রশাসন) সাধন কুমার বিশ^াস ও মো. সাইফুল ইসলাম, কেডিএ রূপসা নতুন বাজার মালিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম নুরুল আলম দীপু প্রমুখ।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button