স্থানীয় সংবাদ

৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে খুলনা জেলা দলিল লেখক সমিতির সমাবেশ

খবর বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ দলিল লেখক সমিতির ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার খুলনা জেলা দলিল লেখক সমিতির আয়োজনে খুলনা জেলা রেজিস্ট্রি অফিস সম্মুখে জেলা দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভা প্রারম্ভে খুলনা জেলা রেজিস্ট্রি অফিস হতে খুলনা সদর থানা হয়ে প্রেসক্লাব পর্যন্ত প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে খুলনা জেলা রেজিস্ট্রি অফিস সম্মুখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন খুলনা জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ বাহাউদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হাসান, উপজেলা রেজিস্ট্রি অফিস থেকে মোঃ আলমগীর হোসেন (বটিয়াঘাটা), গোপাল চন্দ্র (ডুমুরিয়া), আব্দুল লতিফ (রুপসা), মোঃ ইসরাফিল সরদার (দৌলতপুর), মোঃ মহসিন (দাকোপ), মোঃ ইলিয়াস (তেরখাদা), সরদার আব্দুল আজিজ (ফুলতলা), প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button