রূপসা ঘাটে অবকাঠামোগত উন্নয়নসহ বিআইডব্লিউটিএ-এর মাসিক সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান মহোদয়ের সাথে বিভাগীয় প্রধানগণ ও সকল বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তাদের আগস্ট মাসের মাসিক সমন্বয় সভা কর্তৃপক্ষের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সরকারের অতিরিক্ত সচিব এবং বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান মোঃ মুহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় সংস্থার দাপ্তরিক কার্যক্রম সুচারুভাবে সম্পাদন ও আন্তঃবিভাগীয় কার্যক্রমে গতিশীলতা আনার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় রূপসা ঘাটে অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক ও সেবামূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্যদ্বয় (অর্থ এবং প্রকৌশল), বিভাগীয় প্রধানগণ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সকল বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, সিপিএসবৃন্দ এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্মেও (তড়ড়স) সংশ্লিষ্ট কর্মকর্তারা যুক্ত ছিলেন। সভায় গত ২৩ আগস্ট ২০২৬ তারিখের সভার কার্যবিবরণী অনুমোদন ছাড়াও যেসকল বিষয়ের ওপর বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তার মধ্যে রয়েছে : রূপসা ঘাটে অবকাঠামোগত উন্নয়ন: রূপসা ঘাটের সার্বিক উন্নয়ন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান। ডিজিটাল সেবা ও ব্যবস্থাপনা: সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (এচগঝ), সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (এঊগঝ), ডি-নথি ব্যবস্থাপনা এবং ওয়েবসাইট নিয়মিত হালনাগাদকরণ। সেবা আধুনিকীকরণ ও আইনগত বিষয়: সেবা আধুনিকীকরণ, তথ্য অধিকার আইন (জঞও) বাস্তবায়ন, অডিট আপত্তি ও বিভাগীয় মামলা দ্রুত নিষ্পত্তি।
মামলা সংক্রান্ত নির্দেশনা: দেওয়ানি ও ইজারা সংক্রান্ত মামলা, কনটেম্পট, মানিস্যুট এবং আদালতভিত্তিক মামলাসমূহ সময়ানুক্রমিকভাবে চিহ্নিত করে পৃথক সভা আয়োজনের নির্দেশনা। পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ বিভাগ) জনাব এস এম শাহেদ রেজা মহোদয়ের সামগ্রিক সভার কার্যবিবরণী উপস্থাপনের মধ্য দিয়ে সভাটি পরিচালিত হয়। সভায় আর কোনো আলোচ্য বিষয় না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।



