স্থানীয় সংবাদ

সাংবাদিক মোশাররফ হোসেন ও তোফাজ্জেল হোসেন গুরুতর অসুস্থ

# সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা #

খানজাহান আলী থানা প্রতিনিধি : খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের খবরের খানজাহান আলী থানা প্রতিনিধি সাংবাদিক মোশাররফ হোসেন এবং এনটিভি অনলাইনের ফুলতলা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেক্ট কমিটির স্থায়ী সদস্য সাংবাদিক তোফাজ্জেল হোসেন গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক মোশাররফ হোসেন গত ৩-৪ দিন ধরে প্রচ- জ্বর ও মাথাব্যথায় ভুগছিলেন। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হলে তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে, সাংবাদিক তোফাজ্জেল হোসেনও গত ৪-৫ দিন ধরে প্রচ- জ্বর ও মাথাব্যথায় ভুগছিলেন। পরবর্তীতে জ্বর ও মাথাব্যথা কিছুটা কমে যাওয়ার পর বৃহস্পতিবার পেশাগত দায়িত্ব পালনে সংবাদ সংগ্রহের জন্য বাইরে বের হলে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন। পরে তাকে দ্রুত ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন। দুই সাংবাদিকের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, সহকর্মী, সাংবাদিক সমাজ ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button