স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ১১ হাজার ছাড়াল ২৪ ঘণ্টায় নতুন ৩১৬ রোগী : হাসপাতালে ভর্তি ১০৯৩

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৯ জনে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ১১৭ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫২ জন, বাগেরহাটে ৩৯ জন, সাতক্ষীরায় ২০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, যশোরে ৩৫ জন, ঝিনাইদহে ১১ জন, নড়াইলে ৯ জন, কুষ্টিয়ায় ১০ জন, চুয়াডাঙ্গায় ৮ জন এবং মেহেরপুরে ৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত খুলনা জেলায় ৪ হাজার ২৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ সংখ্যা ২ হাজার ৩৯৬ জন। এছাড়া বাগেরহাটে ১ হাজার ৭৩৬, যশোরে ১ হাজার ১০৫, নড়াইলে ৪০৩, সাতক্ষীরায় ২৭২, ঝিনাইদহে ২৫৬, কুষ্টিয়ায় ২৪৬, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২২৩, মাগুরায় ২১৮, মেহেরপুরে ১৭২ এবং চুয়াডাঙ্গায় ৭৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৯ হাজার ৯৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছে।্ এর মধ্যে খুলনায় ডেঙ্গুতে মৃত্যু হয় ৯ জন, খুমেক হাসপাতালে ২১ জন, বাগেরহাটে ৩ জন, যশোরে ২ জন এবং চুয়াডাঙ্গায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button