সাংবাদিক ঐক্য পরিষদের সহিত আমরা খুলনাবাসীর মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি : খুলনা জেলা রেজিস্ট্রি অফিসটি নির্মান কালিন সময় শহরের এক সাইডে অনিরাপদ স্হানে অফিস টি স্থানান্তরের প্রতিবাদে, ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ও দৈনিক স্বদেশ বিচিত্রার নেতৃবৃন্দের সহিত বিভাগীয় কার্যালয়,বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের মধ্যে এক মতবিনিময় সভা দৈনিক স্বদেশ বিচিত্রা ব্যুরো চীপ প্রভাষক স্বদেশ সরকারের সভাপতিত্বে, ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়,সভায় বক্তিতা করেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দীন,সহ সভাপতি মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভুট্টো, সৈয়দ বদুউজ্জামান বদু, মোঃ মনিরুজ্জামান মিলন, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম,সাংবাদিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মধ্যে বক্তিতা করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের বিভাগীয় প্রধান উপদেষ্টা ডঃ এস কে আমির হোসেন, সাংবাদিক কলামিস্ট মোঃ আবু আসলাম বাবু, মোঃ ইব্রাহিম মনির, ওয়াহিদুজ্জামান রুবেল, ইমন শেখ, এস এম কামাল হোসেন, মোঃ আবির হোসেন সহ প্রমুখ মতবিনিময় সভায় বক্তারা বলেন রেজিস্ট্রি অফিস টি নির্মাণ কালিন সময় যাতে শহরের বাইরে অনিরাপদ স্থানে স্থানান্তর না করতে পারে, সে লক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর মানববন্ধন সফলের লক্ষে নগরবাসীর প্রতি আহবান জানান।



