স্থানীয় সংবাদ

খুলনায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

# পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে #

স্টাফ রিপোর্টার ঃ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে খুলনা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মিছিল টি নগরীর শান্তিধাম মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন রোড প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, সদস্য জুলফিকার আলি জুলু, আশরাফুল আলম নান্নু। এসময় আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, ছাত্রদলের আহবায়ক মোঃ আবু জাফর, সদস্য সচিব ইসমাইল হোসেন, জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দ সহ জেলা যুবদল সেচ্ছাসেবক দল, ছাত্রদলের উপজেলা ও পৌরর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button