স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ভর্তি ৩২ : মৃত্যু ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২ জন। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ১৫ জন, কুষ্টিয়ায় ৫ জন, মাগুরায় ১০ জন এবং মেহেরপুরে ২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর )বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে খুলনা বিভাগে সন্দেহজনক হামে এ পর্যন্ত মোট ১২ হাজার ৩১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ১১ হাজার ৪১০ জন বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে খুলনায় ২৪ জন, কুষ্টিয়ায় ১৫ জন, ঝিনাইদহে ৫ জন, চুয়াডাঙ্গায় ১ জন এবং মেহেরপুরে ১ জন রয়েছেন।
অন্যদিকে, বিভাগে এ পর্যন্ত ৩৯৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে খুলনায় সর্বোচ্চ ১৫ জন। এরপর মাগুরায় ১০ জন, কুষ্টিয়ায় ৫ জন এবং মেহেরপুরে ২ জন ভর্তি হয়েছেন। একই সময়ে একজনের মৃত্যুর তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button