স্থানীয় সংবাদ

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৩৮) খুলনায় হাসপাতালে মারা গেছেন। বুধবার সকালে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। নিহত হাসান শেখ কালিয়ায় কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় যাতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে কলাবাড়িয়া এলাকায় সোহেল মেম্বারের লোকজন ও আবেদ শেখের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। তাদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button