স্থানীয় সংবাদ

খুলনায় আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট’র আস্থা লাইফ ইন্স্যুরেন্সর রিজিওনাল কনফারেন্স

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার শিববাড়ি মোড়ে অবস্থিত টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলে শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ‘আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর “রিজিওনাল কনফারেন্স-০৩/২০২৬” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচআর এন্ড এডমিন) কর্ণেল সালাহউদ্দীন খালেদ (অবঃ), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (সেলস্ এন্ড মার্কেটিং) সামিরা ইউনুস, হেড অব ইন্ডিভিজ্যুয়াল বিজনেস সাজেদ আহমেদ তাশহুদ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। “রিজিওনাল কনফারেন্স-০৩/২০২৬” অনুষ্ঠানে বৃহত্তর খুলনা ও বরিশাল বিভাগের অন্তর্গত সকল জেলা, উপজেলা থেকে আগত সেলস্ এক্সিকিউটিভ, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল এসোসিয়েটগণ অংশগ্রহণ করেন। পারস্পরিক মতবিনিময়, ব্যবসা পরিকল্পনা, বীমা বিপণনের প্রচলিত ভ্রান্তিসমূহ আলোচনা ও উত্তোরণের উপায় পর্যালোচনা, গ্রুপ বীমার মৌলিক বিষয়সমূহ পর্যালোচনা এবং ওপেন প্রশ্ন-উত্তর পর্ব শেষে বিভিন্ন ক্যাটাগরীতে সনদপত্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানটি উদযাপন করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জীবন বীমা খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে এবং জীবন বীমায় মানুষের আস্থার সংকট দূর করতে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী গঠিত হয়। আর এ লক্ষ্য বাস্তবায়নে কোম্পানীর অন্যতম প্রতিনিধি হিসেবে আস্থা লাইফের সেলস্ ফোর্সগণ যেভাবে অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে শহর থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে বীমা সেবা পৌঁছে দিচ্ছেন তা যথেষ্ট প্রশংসনীয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button