স্থানীয় সংবাদ

খুলনা মহানগর বিএনপির গভীর শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ড কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শিল্পী বেগম এবং ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মাহমুদ আলম বাবু মোড়লের মেজ ভাই বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম মোড়লের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) মহানগর বিএনপি মিডিয়া সেলের পাঠানো এক শোক বিজ্ঞপ্তিতে দলের শীর্ষ নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা বিভাগে ভয়াবহ রূপ নেওয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন কৃষক দল নেত্রী শিল্পী বেগম (৪৫)। অন্যদিকে, বার্ধক্যজনিত ও নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন ২৬ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম মোড়ল। তিনি একই দিন রাত ৮টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. শফিকুল আলম তুহিন এবং সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ নগর বিএনপির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button