২৭ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি : এসআরবি জালে গ্রেফতার জয়নাল

স্টাফ রিপোর্টার : খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদারকে (৫৫)গ্রেফতার করা হয়েছে। পরিচয় বদলে ২৭ বছর আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে ভারত-কুয়েতে আত্মগোপন থাকার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে এসআরবি-৮ এর জালে গ্রেফতার হন জয়নাল।
রোববার (২৭ সেপ্টেম্বর) এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু এসব তথ্য জানান।
তিনি জানান, এসআরবি-৮ এবং এসআরবি-৬ এর একটি চৌকস আভিযানিক দল খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদ-প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জয়নাল সরদারকে গ্রেফতার করতে সক্ষম হয়। জয়নাল সরদার বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। গ্রেফতারকৃত আসামী জয়নাল সরদার এর বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় ১৯৯৯ সালে একটি হত্যা মামলা হয়। আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামীকে প্রথমে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদ-সহ ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদ- প্রদান করেন এবং লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও ৫ বছর সশ্রম কারাদ-সহ ৫হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদ- প্রদান করেন। আসামী দীর্ঘ দিন আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে একটি গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামীর অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।



