স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩২৯ : খুমেকে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১২ হাজার ৬৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ১৪৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৪০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩০১ জন রোগীকে রেফার্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন যশোরে ৭৪ জন। খুলনায় ৬৩ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭ জন, ঝিনাইদহে ২৪ জন, মাগুরায় ২১ জন, নড়াইলে ১৫ জন, বাগেরহাটে ১৪ জন, কুষ্টিয়ায় ১১ জন, সাতক্ষীরায় ৯ জন, মেহেরপুরে ৮ জন এবং চুয়াডাঙ্গায় ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালেও ৬ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন খুলনা জেলায় ৪৩০ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩৫ জন, বাগেরহাটে ১৫৭ জন, যশোরে ১১৩ জন, ঝিনাইদহে ৩১ জন, মাগুরায় ২১ জন, নড়াইলে ৩৩ জন, কুষ্টিয়ায় ২৮ জন, সাতক্ষীরায় ৩৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, চুয়াডাঙ্গায় ৮ জন এবং মেহেরপুরে ২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ডেঙ্গুতে নতুন করে ২৮৮ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা ১২ হাজার ৬৩২ জনে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button