রেজিস্ট্রি অফিসের কার্যক্রম পরিচালনার দাবিতে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি ঃ জেলা রেজিস্ট্রি অফিস টি নির্মাণ কালিন সময় নগর ভবনের আশে-পাশে ভাড়া নিয়ে রেজিস্ট্রি অফিসের কার্যক্রম পরিচালনার দাবিতে, ২৭ সেপ্টেম্বর (রবিবার) বিকাল সাড়ে ৫টায় পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি, আলহাজ্ব মাওলানা ইব্রাহীম ফয়জুল্লাহর সভাপতিত্বে, বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন, সমিতির মহাসচিব প্রাণী প্রেমী এস এম সোহরাব হোসেন, সহ সভাপতি মোঃ তরিকুল ইসলাম, ক্যাশিয়ার মোঃ মামুনুর রহমান, আঃ হালিম, শাহ্ জাফর মাহমুদ মেহেতা, মোঃ আয়নুল হক, আমরা খুলনাবাসীর সহ সভাপতি মোঃ জামাল মোড়ল, মোঃ কামরুল ইসলাম কামু,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভুট্টো, সৈয়দ বদুউজ্জামান বদু, মোঃ লিটন মিত্র, মোঃ আবুু বক্কার, মোঃ আজমল হোসেনসহ প্রমুখ। সভায় বক্তারা বলেন রেজিস্ট্রি অফিস টি নগর ভবনের আশেপাশে ভাড়া নিয়ে অস্থায়ী রেজিস্ট্রি অফিসের কার্যক্রম পরিচালনার দাবিতে মানববন্ধন সফলের জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।



