স্থানীয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত লবনচোরা থানার সেকেন্ড অফিসার

স্টাফ রিপোর্টার : সাহসীকতা ও পেশাগত কর্মদক্ষতার ভূমিকার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম) পেয়ে ভূষিত হলেন খুলনার লবনচোরা থানার সেকেন্ড অফিসার মো. আশরাফুল আলম। তিনি (২৬ সেপ্টেম্বর( ঢাকা রাজারবাগাস্থ পুলিশ লাইন্সে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাউদ্দিন আহমেদ তাঁকে আনুষ্ঠানিকভাবে পিপিএম এ ব্যাচ পরিয়ে দেন। তিনি খুলনা জেলার রূপসা থানায় কর্মরত থাকা অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখেন এসআই আশরাফুল। তাঁর এই ধারাবাহিক কর্মদক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে সরকার তাঁকে রাষ্ট্রীয় এই পদকে ভূষিত করেন। এসআই মো. আশরাফুল আলম পিপিএম (বার) বলেন, “এ সম্মান শুধু আমার একার নয়, এটি রূপসাসহ খুলনাঞ্চলের সর্বস্তরের সাধারণ মানুষের। আমি এই অর্জন লবনচোরা ও রূপসাবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করলাম। এই স্বীকৃতি ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে চান। তিনি আরও বলেন, বিশেষ করে এই অর্জনের পিছনে সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা করেছেন খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহবুব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. সাইফুল ইসলাম ও রূপসা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান স্যার।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button