স্থানীয় সংবাদ

লবণাক্ততা কারণে উপকূলীয় অঞ্চলে মিঠা পানির সংকট চরমে

# উপকূলীয় অঞ্চলের মিঠা পানির সুরক্ষা শীর্ষক ডায়ালগ মিটিং-এ বক্তারা #

স্টাফ রিপোর্টারঃ পরিবেশ আইনবীদ (বেলা)র আয়োজনে উপকূলীয় অঞ্চলের মিঠা পানির সুরক্ষা শীর্ষক স্টেক হোল্ডারদের পলিসি ডায়ালগ মিটিং-মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় অফিসের উপ- পরিচালক সরদার শরিফুল ইসলাম, বেলা হেড অব প্রোগ্রাম অফিসার ফিরোজুল ইসলাম ও পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞ। সভাপতিত্ব করেন শিক্ষাবিদ আনোয়ারুল কাদির। স্বাগত বক্তৃতা করেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ছায়াবৃক্ষের মাহবুব আলম বাদশা, সুজনের খলিলুর রহমান সুমন, সিএনআরএ’র পরমা, সিডিও’র ইমরান হোসেন, সমীর সাহা, মোরশেদ গাজী, রিয়াছাত আলী, সফিকুল ইসলাম, মারুফ হোসেন, খান হাবিবুর রহমান, আনিসুর রহমান, জিল্লুর রহমান প্রমূখ। সকাল থেকেই শিল্পকলা একাডেমিতে পরিবেশ ও পরিবেশ আইন বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, নদী বাঁচলে কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য বাচবে। এ জন্য নদীকে রক্ষা করতে পারলে সুপেয় পানির আধার ধরে রাখা যাবে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা ও জলাবদ্ধতার কারণে মিঠা পানির আধার নস্ট হচ্ছে। এতে করে এ অঞ্চলে মিঠা পানির চরম সংকট দেখা দিয়েছে। মিঠা পানির আধার টিকিয়ে রাখতে হলে নদী দখল দুষণ মুক্ত রাখতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button