স্থানীয় সংবাদ

৩ এপিবিএন খুলনার সাইবার ক্রাইম ইউনিটের সাফল্য : ৮৯টি হারানো মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম, এম সালাহউদ্দীন মহোদয়ের নির্দেশনায় গঠিত ‘অপস এন্ড ইন্টেলিজেন্স’ শাখার সাইবার ক্রাইম ইউনিট সাধারণ মানুষের সাইবার নিরাপত্তা ও আইনি সহায়তায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। ইউনিটটি তাদের নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার এবং ফেসবুক ও অনলাইন প্রতারণা রোধে নিয়মিত কাজ করে যাচ্ছে।
অধিনায়ক এর সুনিপুণ দিকনির্দেশনা এবং সহ-অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), পুলিশ সুপার জনাব রামানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আলী ও সহকারী পুলিশ সুপার মো: আলী নওয়াজ-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই সাফল্য অর্জন করা হয়েছে।
এই ১ মাসে দেশের বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বমোট ৮৯টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৪১,৫২০ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও জিডি মূলে ০১ জন ভিকটিমকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। বূহস্পতিবার অধিনায়ক আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। মালামাল ও টাকা হস্তান্তরের সময় অধিনায়ক বলেন, “জনসাধারণের ইতিবাচক সাড়া পেলে আমরা আরও অধিক ভুক্তভোগীকে দ্রুত আইনি সেবা প্রদান করতে সক্ষম হব।” এ সময় পুলিশি সেবার পরিধি আরও বাড়াতে এবং সাইবার অপরাধ রোধে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button