স্থানীয় সংবাদ

যশোরে রাইস কুকারে রান্না করতে যেয়ে যুবতীর মৃত্যু

যশোর ব্যুরো ঃ রাইস কুকারে রান্না করতে যেয়ে অসাবধানতা বশত বিদ্যুৎ স্পর্শ হয়ে শ্যামলী (২৫) নামে এক যুবতী মারা গেছে। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রামের জামাল হোসেনের মেয়ে।
হাসপাতাল সূত্রে জানাগেছে,বুধবার ৩০ সেপ্টেম্বর বিকাল ৪ টায় ওই গ্রামের যুবতী শ্যামলী রাইস কুকারে রান্না করতে গেলে হঠাৎ অসাবধানতা বশত বিদ্যুতে স্পর্শ হয়। ফরে সে গুরুতর আহত হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে বিকাল ৫ টায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষনা করে। লাশ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালি থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button