স্থানীয় সংবাদ

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার

# খুলনা মহানগর শাখার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা #

খবর বিজ্ঞপ্তি ঃ ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ অক্টোবর দেশব্যাপী পালিত হতে যাচ্ছে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’। দিবসটিকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা মহানগর শাখা। বুধবার (৩০ সেপ্টেম্বর) নিসচার খুলনা মহানগর শাখার সভাপতি মাহবুবুর রহমান মুন্না ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন তালুকদার সোহাগ স্বাক্ষরিক এ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ১। বৃহস্পতিবার (১ অক্টোবর) সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক রোড ক্যাম্পেইনের অংশ হিসেবে পথচারী, চালক ও যাত্রীদের মাঝে লিফলেট, স্টিকার বিতরণ। শনিবার (৩ অক্টোবর) মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সাথে মতবিনিময়। বুধবার (৭ অক্টোবর) যানজট মুক্ত নগরী গড়তে ও ফুটপাত দখলমুক্ত করতে সংশ্লিষ্টাদের সাথে মতবিনিময়। শনিবার (১০ অক্টোবর) বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্কুল/কলেজ শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ব্যবহারে উৎসাহিত করণ সভা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। শনিবার (৩১ অক্টোবর) শিপইয়ার্ড সড়ক ও গল্লামারী সেতু দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন। কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে মহানগরীর শিববাড়ীর মোড়ে জিয়া হলের গেটে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করবেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) খুলনা সার্কেলের পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ। নিসচা খুলনা মহানগর শাখার মাসব্যাপী এসব কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ নগরবাসীকে অংশগ্রহন করার আহ্বায়ন জানিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button